ঢাকা | মে ২, ২০২৬ - ১০:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ায়   স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 7, 2025 - 11:11 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

কুলাউড়া প্রতিনিধি:: পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” এই স্লোগানকে সামনে রেখে

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি গ্র‍্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৭ অক্টোবর (মঙ্গলবার ) উপজেলা পরিষদের সভা কক্ষে এই অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে জেলা ব্যবস্হাপক দেলোয়ার হোসেনের পরিচালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার  নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সদর ইউপি সদস্য মিনারা খানম , সেলপ অফিসার বিউটি রায়, সিও মিনতি দোষাদ, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন,
সমাজের প্রতিটি মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে। নারী শিক্ষার প্রসার বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ।”প্রতিটি পাড়া ওয়ার্ড ভিত্তিক  বাল্যবিবাহ প্রতিরোধে একাধিক জনসচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান, এবং বাল্যবিবাহ  প্রতিরোধে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে সরাসরি ওনার অফিসে আসার আহ্বান করেন।

সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির, তিনি আরও বলেন আমরা এলাকার মানুষের জন্য কাজ করি। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজ থেকে বাল্য বিয়ে কমিয়ে আনা। সে লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি। , প্রয়োজনে ব্র্যাকের সহযোগিতা নিতে পারবেন, যোগাযোগ করতে অনুরোধ করছি। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।