শরীয়তপুরে গোসাইরহাটে আলোচিত ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতা বায়েজিদ ঢালী জেল হাজতে
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে আলোচিত ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ও স্থানীয় ছাত্রদল নেতা বায়েজিদ ঢালী এখন শরীয়তপুর কারাগারে রয়েছে।
হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বায়েজিদ পরবর্তীতে নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। তবে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। দীর্ঘ এক মাস কারাভোগের পর ৫ নভেম্বর মিস কেসের মাধ্যমে আবারও জামিন আবেদন করা হলে আদালত সেটিও খারিজ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে বায়েজিদ জেল থেকেই সাবেক আওয়ামী লীগ এবং বর্তমান বিএনপি নেতা মজনুর মাধ্যমে মামলার বাদী ও তার পরিবারকে নানাভাবে হুমকি প্রদান করছে।
মামলার নথি অনুযায়ী, উত্তর হাটুরিয়া গ্রামের মকবুল ঢালীর ছেলে বায়েজিদ ঢালী প্রতারণার মাধ্যমে নাগেরপাড়া গ্রামের এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরবর্তীতে তার অশালীন ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে গত ২৬ মার্চ ভুক্তভোগী শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। উক্ত মামলা বিজ্ঞ আদালতে হাজির হলে, আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন
অভিযোগ রয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফিরোজ ও বিতর্ক বিএনপির নেতা মজনু আসামির কাছ থেকে ঘুষ নিয়ে বাদিকে মীমাংসার প্রস্তাব দেন এবং তাদের প্রস্তাবে রাজি না হলে বাদীকে ফাঁসানোর হুমকি দেন। এদিকে বাদীর কাছ থেকে মামলা শুরুতে তার ব্যবহারিত মোবাইল ফোন টি নিয়েন এস আই ফিরুজ কিন্তু তিনি জব্দ তালিকার নামে বাদীর মোবাইলও সংগ্রহ করলেও তা তালিকায় উল্লেখ করেননি বা ফেরত দেননি।
বর্তমানে বায়েজিদ ঢালী কারাগারে থাকলেও সেখান থেকেই বাদিকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে জানা গেছে। গত ৫ নভেম্বর শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত তার জামিন আবেদন নাকচ করেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে।








