ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 19, 2025 - 11:43 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 123 বার

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আজ ১৯ নভেম্বর ২০২৫ সকাল ১১টায় অনুষ্ঠিত হলো নভেম্বর/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ,বিপিএম। পুরো অধিবেশন জুড়ে তিনি কঠোর ও স্পষ্ট ভাষায় জানান—পুলিশের পেশাদারিত্ব নিশ্চিত করতে হলে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধে কোনো ধরনের শৈথিল্য চলবে না।

সভায় সিএমপি কমিশনার সরাসরি পুলিশ সদস্যদের নানা সমস্যা, সংকট ও কাঙ্ক্ষিত সুবিধা বিষয়ে বক্তব্য শোনেন এবং বেশ কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন। তিনি বলেন, “পুলিশের প্রতিটি সদস্য রাষ্ট্রের নিরাপত্তার অগ্রসেনানী। শপথ ও দায়িত্ব পালনে কোনো গাফিলতি বরদাশত করা হবে না।”চট্টগ্রাম মহানগর পুলিশের দীর্ঘদিনের দায়িত্ব পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান-কে সিএমপি কমিশনার বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। তাকে একজন দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার সদস্য হিসেবে উল্লেখ করে কমিশনার বলেন—“যোগ্যতার স্বীকৃতি কখনোই বৃথা যায় না।”

সভায় সিএমপির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার
,বিপিএম,উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ—অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত

উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম — অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত,
উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাবিবুর রহমান প্রাং — অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ইনসার্ভিস-ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া অতিরিক্ত ডিআইজি, পদেপদোন্নতিপ্রাপ্ত,সভায় উপস্থিত কর্মকর্তারা সিএমপি পরিচালনায় দক্ষতা,স্বচ্ছতা ও টিমওয়ার্কের উন্নতি বিষয়ে মতামত প্রদান করেন।