ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পদ ফিরে পাওয়ায় বিএনপি নেতা মতিকে গণসংবর্ধনা প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 19, 2025 - 2:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পাওয়ায়, অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে গণসংবর্ধনা প্রদান করেছেন স্থানীয় নেতাকর্মিরা। বুধবার (১৯ নভেম্বর) সন্ধায় স্থানীয় নিমতলা মোড়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান নবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্ঠা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান ও ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ অলম লিটন।

এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ যুবদল ছাত্রদল, সেচ্ছাসেবকদল কৃষকদলের নেতৃবৃন্দগণ।
এরপূর্বে দুপুর দুইটায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে পৌছালে তাকে বরণ করতে হাজার হাজার নেতা-কর্মি সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

এর পর এক বিশাল মটরসাইকেল শোভা যাত্রা দিয়ে তাকে ফুলবাড়ীতে নিয়ে আসা হয়। ফুলবাড়ী পৌর শহরের উর্বসী মোড়ে এক খোলা স্টেজে তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নেতা-কর্মিসহ বিভিন্ন শ্রনী পেশার মানুষ।
নেতা-কর্মিরা জানায়, অধ্যক্ষ খুরশিদ আলম মতি ফুলবাড়ী উপজেলা বিএনপির অভিভাবক, তাকে পদচ্যুত করায় নেতা-কর্মিরা অভিভাবকহীন হয়ে পড়েছিল। দির্ঘদিন পর পদ ফিরে পাওয়ায় সেই অভিভাবককে ফিরে পেয়েছে তারা।

এদিকে নেতা-কর্মিদের পাশাপাশি, এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ সাধারণ মানুষেরও ঢল নামে। তারা বলেন, অধ্যক্ষ খুরশিদ আলম মতি শুধু বিএনপির নেতা নয়, এ অঞ্চলের সাধারন মানুষেরও অভিভাবক। এতোদিন তারা অভিভাবকহীন হয়ে পড়েছিল।

এখন সেই অভিভাবককে ফিরে পেয়ে তারা আনন্দিত। দির্ঘ পাঁচ বছর পর সভাপতির পদ ফিরে পাওয়ার পর বুধবার তিনি বাড়ী ফিরলে তাঁকে বরণ করতে নেতা-কর্মিদের এ ঢল নামে।
এর আগে গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদে বহাল করা হয়।

উল্লেখ্য: ২০২০ সালের ডিসেম্বরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলমকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরে ২০২১ সালের ৭ অক্টোবর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়। কিন্তু তিন দিনের মাথায় সভাপতি পদ স্থগিত করে তাঁকে সাধারণ সদস্যপদ দেওয়া হয়। ২০২২ সালের নভেম্বরে দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি জেলা বিএনপির উপদেষ্টা মনোনীতহন।