ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখিপুরে বিএনপির নাম ভাঙিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 19, 2025 - 5:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

শাহীন আহমেদ শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরের সখিপুরে একটি সামাজিক আলোচনায় মো. নাজরুল ইসলাম খান নামের এক ব্যক্তির দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন সখিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম সরদার।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি থানা কার্যালয়ে সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, মো. নাজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কোনো পর্যায়ের কর্মী, সদস্য কিংবা সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি তিনি বিএনপি বা খানা বিএনপি নেতৃত্বাধীন কোনো অনুমোদিত কার্যক্রমেও যুক্ত ছিলেন না।

মাজহারুল ইসলাম সরদার বলেন, “যে সামাজিক আলোচনায় উক্ত ব্যক্তি বক্তব্য দিয়েছেন সেটি বিএনপি অনুমোদিত কোনো আয়োজন নয় এবং দলের নীতিনির্ধারণী বা উচ্চপর্যায়ের কোনো নেতৃবৃন্দের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার ব্যক্তিগত বক্তব্যকে বিএনপি বা আমাদের নিম্নমার্গের নেতাদের সঙ্গে যুক্ত করা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত।”

তিনি আরও বলেন, “বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক আচরণ, দলীয় শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। ব্যক্তিগত স্বার্থে দলের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করলে বিএনপি তা কখনো সহ্য করবে না।”

সংবাদ সম্মেলনে তিনি এলাকাবাসীকে গুজব, অসত্য তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সতর্ক করে বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ ভুল তথ্য প্রচার করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সখিপুর থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সখিপুর থানা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, থানা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ সরদার, বিএনপি নেতা সাইফুল ইসলাম সরদার, রাসেদ ছৈয়াল, সান্টু ঢালী ও থানার নেতাকর্মীগন।