ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে নজরানা ট্রাস্ট ও বন্ধনের যৌথ আয়োজনে ফ্রি চক্ষু শিবির সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 25, 2025 - 3:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 135 বার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নজরানা শিক্ষা ও স্বাস্থ্য কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় এবং সমাজসেবামূলক সংগঠন বন্ধন এর উদ্যোগে “ফ্রি চক্ষু শিবির ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ শিবিরে ভিড় করেন এলাকার শত শত মানুষ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সভাপতি জনাবা রেহেনা বেগম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাসুক মিয়া (কমলগঞ্জ আইডিয়াল স্কুল), লেখক ও গবেষক আহমদ সিরাজ, আহসান কবির চৌধুরী রিপন (সিনিয়র অফিসার, জনতা ব্যাংক), ডা. তানভীর আহমদ (এমবিবিএস) এবং বন্ধনের সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মো. আলাউদ্দিন, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা।
চক্ষু রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করেন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ডা. মোজাহের হোসেন। চিকিৎসা সহযোগিতায় ছিল মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।
দিনব্যাপী শিবিরে ৩০০ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা দেওয়া হয়। পাশাপাশি ৩২ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামীকালের মধ্যেই তাদের অপারেশন সম্পন্ন হবে বলে আয়োজকরা জানান।
চক্ষু শিবিরটি সফল করতে বন্ধন সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক ইফতেখার আহমদ, সদস্য মানিক মিয়া, আব্দুল্লাহ আল সাদী, রুমন মিয়া, ইকবাল হোসাইন, এবং উপদেষ্টা সৈয়দ শাহী, আজিজুর রহমান, সালেহ আহমদ প্রমুখ।
বন্ধনের সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী বলেন, “বন্ধন সবসময় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবিক সেবার এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”