ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে সাইকেল র‌্যালি ও আলোচনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 5, 2025 - 2:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 89 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক সেচ্ছাসেবী দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি অডিটোয়িাম চত্বর থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শতাধিক স্বেচ্ছাসেবির সাথে সাইকেল চালিয়ে র‌্যালিতে অংশ নেন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান। কর্মসূচীর উদ্বোধনও করেন তিনি। পরে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন আয়োজক সংগঠন লাইট অফ লাইফের নির্বাহী পরিচালক এম এ রনি, বাংলাদেশ প্রতিদিন’ এর জেলা প্রতিনিধি ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরকার হায়দার প্রমুখ ।

আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসের চেতনা বাস্তবায়নে সবাইকে আরও বেশি মানবিক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সামাজিক পরিবর্তন, দুর্যোগ মোকাবিলা ও উন্নয়ন কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অনন্য। র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে দিনটি উদযাপনে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে জনসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।