ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১০:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: আরএমপি’র ১২টি থানা ওসিদের রদবদল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 8, 2025 - 12:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

জিয়াউল কবীর: আরএমপি কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে মহানগরীর সকল ওসিদের বদলি করার আদেশ দেয়া হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। রবিবার লটারির মাধ্যমে ১২ থানায় নতুন ওসি পদায়ন স্বরুপ এ বদলির আদেশ করা হয়েছে।

পদায়নপ্রাপ্ত ওসিদের মধ্যে বোয়ালিয়া মডেল থানার বর্তমান ওসি জনাব মোঃ আবুল কালাম আজাদ মতিহার থানার ওসি, দামকুড়া থানার ওসি জনাব মোঃ রবিউল ইসলাম বোয়ালিয়া মডেল থানায়,চন্দ্রিমা থানার ওসি জনাব মোঃ আরজুন বেলপুকুর থানায়, মতিহার থানার ওসি জনাব মোঃ আব্দুল মালেক রাজপাড়া থানায়, কাটাখালী থানার ওসি জনাব আব্দুল মতিন পবা থানায়,বেলপুকুর থানার ওসি জনাব মোঃ সুমন কাদেরী কাটাখালী থানায়,শাহমখদুম থানার ওসি জনাব মাছুমা মুস্তারী এয়ারপোর্ট থানায়, এয়ারপোর্ট থানার ওসি জনাব মোঃ ফারুক হোসেন শাহমখদুম থানায়, পবা থানার ওসি জনাব মোঃ ফরহাদ আলী কাশিয়াডাঙ্গা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি জনাব মোঃ আজিজুল বারী ইবনে জলিল দামকুড়া থানায়, কর্ণহার থানার ওসি জনাব মোঃ মনিরুল ইসলাম চন্দ্রিমা থানায়, রাজপাড়া থানার ওসি জনাব মোঃ হাবিবুর রহমান কর্ণহার থানায় নতুন ভাবে যোগদান করার জন্য বলা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর করতে এ রদবদল করা হয়েছে বলে সুত্র জানিয়েছে।