ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জামায়াতের গণজোয়ারে আশাবাদী শফিউল আলম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 9, 2025 - 2:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

বিশেষ সংবাদদাতাঃচট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলমের সমর্থনে নগরীর ৩৯ নং ওয়ার্ডের লেবার কলোনী-ফকির পাড়ায় এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের কবল থেকে মুক্তি পেতে দেশের মানুষ এখন ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতকেই একমাত্র বিকল্প হিসেবে বেছে নিয়েছে। ​ফ্যাসিবাদের অবসানে ‘দাঁড়িপাল্লার’ পক্ষে গণজোয়ার: শফিউল আলম

​তিনি বলেন, “ফ্যাসিবাদের লাগামহীন অপরাধে অবসান ঘটিয়ে মানুষ এখন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতকেই বেছে নিয়েছেন। পুরো দেশব্যাপী দাঁড়িপাল্লার পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে।”​শফিউল আলম বিশ্বাস করেন, জনগণের কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াতই সক্ষম। তিনি বলেন,ইনশাআল্লাহ, জামায়াত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, জনগণের কাঙ্খিত প্রত্যাশা পূরণ হবে।” তিনি দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের প্রতি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি ​নির্বাচিত হলে সবার অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ​আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জামায়াতের প্রার্থীদেরকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, “আমরা কথা দিচ্ছি, নির্বাচিত হলে সবার অধিকার নিশ্চিত করব এবং কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা হবে না।”

বন্দর​টিলা উত্তর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মাওলানা অলিউল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ডের সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ ও থানা শূরা সদস্য মোঃ কামাল হোসেন। ​এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ৩৯নং ওয়ার্ড জামায়াত ইসলামীর মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সাহেদ, মিজানুর খান, মোঃ নাজমুল খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে “শিকড় সাংস্কৃতিক সংসদ” এর সদস্যবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।