গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে–আব্দুল জলিল
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার যুবদল সভাপতি আব্দুল জলিল বলেছেন, “গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই হবে।”
বৃহস্পতিবার সন্ধ্যায ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রসাদপুর বাজারে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিল শেষে চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
তিনি আরও বলেন, “জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে ধানের শীষ। প্রতিটি কর্মীকে এখন ঘরে ঘরে গিয়ে মানুষের সমর্থন আদায় করতে হবে।এবং এই নওগাঁ- ৪ মান্দা আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিজয় নিশ্চিত করতে সকলকে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। তারা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।#








