বারহাট্টায় আসমা ইউনিয়ন পরিষদে চলছে বাউন্ডারি ওয়াল ও গেইট নির্মাণের কাজ
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়ন পরিষদের বাউন্ডারি ওয়াল ও গোইট নির্মাণের কাজ চলছে। আসমা ইউনিয়ন পরিষদ হওয়ার পর প্রথমবারের মত এই উদ্দ্যোগ নিয়েছেন আসমা ইউনিয়নের প্রশাসক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়ন পরিষদ হওয়ার পর বাউন্ডারি ওয়াল ও গেইট ছিল না আসমা ইউনিয়ন পরিষদে।৫ আগস্টের পর সরকার পতনের পর প্রায় ৪৯৬ ফুট দৈর্ঘ্যের বাউন্ডারি ওয়ালটি নির্মাণের উদ্দ্যোগ নিয়েছেন বর্তমান প্রশাসক মোঃ কামরুল হাসান। বাউন্ডারি ওয়ালের সাথে সাথে প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আসমা ইউনিয়ন পরিষদ গেইট
এবিষয়ে আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, আসমা ইউনিয়নের সর্বস্তরের জনগোষ্ঠীর সেবা প্রদানের কেন্দ্রবিন্দু হচ্ছে ইউনিয়ন পরিষদ ভবন। নিরাপদ ও সুশৃঙ্খল নাগরিক সেবা নিশ্চিতের লক্ষে ইউনিয়ন পরিষদ মূল গেইট নির্মাণ কাজ শুরু করেছি, যা দীর্ঘদিন কোন জনপ্রতিনিধির নজরে আসেনি।মূল গেইট নির্মাণ কাজ সমাপ্ত করে পরিষদের সম্পূর্ণ বাউন্ডারি নির্মাণের উদ্দোগ গ্রহণ করেছি, ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ে বাউন্ডারি নির্মাণও শুরু হবে।








