ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 16, 2025 - 1:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

স্টাফ রিপোর্টার কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদামহান বিজয় দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানার মনু বেপারির ঢালে অবস্থিত স্মৃতিসৌধে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ সকাল সকাল ৭টার দিকে শ্রদ্ধা নিবেদনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে পুলিশবাহিনীর সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।পরেপুলিশ আনসার ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের গুসকাস ও রেলি ডিসপ্লে প্রদর্শন করা হয় । মুক্তিযোদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব উমর ফারুক, মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সাহাবুদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মতিন ,সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) আফতাব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাজস্ব সার্কেল (মডেল) জান্নাতুল মাওয়া, উপজেলা কৃষি কর্মকর্তা, মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কমিরাউপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।