ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোর প্রেসক্লাবের সাংবাদিক মামুনের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 17, 2025 - 12:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 115 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক মামুনুর রশীদ মামুনের(৪০) ইন্তেকাল। তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহলের গভীর শোক প্রকাশ। জানা গেছে,সাংবাদিক মামুন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। বুধবার (১৭ ডিসম্বর) ভোর রাতে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সাংবাদিক মামুন জাতীয় দৈনিক আমারদেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সে তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামের মৃত এবাদুল্লাহ মুহরির ছেলে। সে ৬ ভাইয়ের মধ্যে চার নম্বর। তার স্ত্রীসহ একটি কণ্যা সন্তান রয়েছে। তার মেয়ে রাজশাহীর একটি কলেজে লেখাপড়া করেন।

হঠাৎ করে সাংবাদিক মামুনের মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহলের মানুষ। সাংবাদিক মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সভাপতি সোহানুল হক পারভেজ বলেন,সাংবাদিক মামুনের মৃত্যু তানোরের সাংবাদিক সমাজে অপূরনীয় ক্ষতি হয়ে থাকবে।

সে একজন সাহসী সাংবাদিক ছিলেন। সে সমাজের উন্নয়নের জন্য অনেক কাজ করে গেছেন। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসীব করুক।