ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বিজয় দিবস পালন 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 17, 2025 - 1:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 112 বার
চট্টগ্রাম : বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বিজয় দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে দিবসটি পালন করা হয়।
বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন ও বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে ১৯৭১ সালের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক, কবি ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিপ্লব জলদাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, নির্বাহী সদস্য অর্পিতা ঘোষ প্রমুখ।