ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় কনকনে ঠান্ডায় ছিন্নমূল মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির পিআইও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 17, 2025 - 6:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 155 বার

মামুন কৌশিক নেত্রকোনাঃ দেশে জেঁকে বসতে শুরু করেছে হাড়কাঁপানো শীত। এই তীব্র শীতে রাতে যখন সাধারণ মানুষ উষ্ণতার খোঁজে ঘরে অবস্থান করছে, তখন সহায়-সম্বলহীন ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে রাস্তার ধারে,স্টেশন ও খোলা আকাশের নিচে থাকা অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও আসমা ইউনিয়নের প্রশাসক মোঃ কামরুল হাসান।  এ সময় তিনি পরম মমতায় নিজ হাতে ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন।

বারহাট্টা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা যায় ২০২৫-২০২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বারহাট্রা উপজেলায় মোট ১৭০০ পিস কম্বল ৭টি ইউনিয়নের অতি দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম চলছে।

শীতের রাতে হঠাৎ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শীতার্তরা। হঠাৎ পাওয়া এই উষ্ণ উপহারে অনেকের মুখেই হাসির ঝিলিক দেখা যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান বলেন, এখন ডিসেম্বরের মাঝামাঝি সময় চলছে।এসময়ে সারা দেশেই শীত বেড়ে যায়।তাই এসময় ছিন্নমূল ও দরিদ্র মানুষের কষ্ট বাড়ে। প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে। এটি কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং নাগরিক ও মানবিক দায়িত্ববোধ থেকে তাদের জন্য এই সামান্য প্রচেষ্টা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার  এই মানবিক উদ্যোগে খুশি স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, প্রশাসনের এমন তৎপরতা প্রান্তিক মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে।