ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে ৫ বছর সংসার করে স্ত্রীকে গোপনে তালাক, স্বামী গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 22, 2025 - 4:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 370 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে ৫ বছর সংসার করে স্ত্রীকে গোপনে তালাক দেন স্বামী। তালাক দিয়েই বছর তিনেক আগে (২০২২ সালে) ৩ বছর বয়সী মেয়েকে রেখে আত্মগোপনে সিঙ্গাপুরে পাড়ি জমান নাজিম দেওয়ান।

এরমধ্যে নাজিম দেওয়ান দেশে ফিরলে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে  মির্জাপুর পৌরসদরে ইউনিয়নপাড়া ৩ নং ওয়ার্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আদালতের পরোয়ানা সূত্রে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ।

মামলা ও পারিবারিক সুত্রে জানা যায়, আট বছর আগে ২০১৭ সালে পারিবারিক ভাবে বিয়ে হয় নাজিম-ফাহিমা দম্পতির। ৫ বছর সংসারের পর ২০২২ সালে অজ্ঞাতকারণে কাউকে কিছু না জানিয়ে স্ত্রী ফাহিমাকে গোপনে তালাক দিয়ে প্রবাসে (সিঙ্গাপুর)পাড়ি জমান নাজিম।

পরে অসহায় ফাহিমা মির্জাপুর পারিবারিক আদালতে তাঁর এবং বাচ্চার ভরণপোষন না দেয়ার বিষয়ে একটি মামলা দায়ের করলে বিচার প্রক্রিয়া শেষে ভরণপোষন, দেনমোহরানা ও খোরপোষসহ মোট ৪ লাখ ৮৯ হাজার ৫শত টাকা প্রদানের রায় ঘোষণাপূর্বক ডিগ্রী জারি করা হয় ।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। এরপর সে বেশকয়েক বার দেশে ফিরলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সান্নিধ্যে থেকে পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলো সে। বিগত কিছুদিন পূর্বে সে দেশে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সোমবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার নাজিম দেওয়ান উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মৃত বারেক দেওয়ানের ছেলে।

অসহায় ফাহিমা আক্তার এই প্রতিবেদককে বলেন, তালাক দিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে আমি আমার একমাত্র মেয়েকে নিয়ে নিদারুণ মানসিক যন্ত্রণা ও অবহেলার মধ্য দিয়ে জীবনটা কোনোমতে পার করছ। বিগত কয়েকটা বছর পার হয়ে গেলেও তিনি আমার ও মেয়ের কোনো খোঁজখবর নেয়নি। অপমান অসহায়ত্বর জিবন কাটাতে হয় আমাকে। এজন্য পারিবারিক আদালতে মামলা দায়ের করি।

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।