টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের জন্য ছয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ
সংসদীয় ১৩৬ টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন ছয় প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিনের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ৯ জন প্রার্থী এরমধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব ও কেন্দ্রীয় কমিটির কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এবং টাঙ্গাইল জেলা কৃষকদলের আহবায়ক দিপু হায়দার খান দলীয় নির্দেশে মনোনয়ন পত্র জমা দেননি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র মাসুদ জামায়াতের সাথে দলীয় জোট হওয়ার কারণে জমা দেননি।
টাঙ্গাইল ০৭ আসনের জন্য মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন, বিএনপি মনোনীত সাবেক ২ বারের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের তোফাজ্জল হোসেন, খেলাফত মজলিসের আবু তাহের, ইসলামী আন্দোলনের এটিএম রেজাউল করিম আল রাজি এবং স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খান।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন সন্ধ্যায় মনোনয়নপত্র দাখিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।








