ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মহেশখালী উপজেলার প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 1, 2026 - 7:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 128 বার

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার): মহেশখালী উপজেলার প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় এতিমখানা, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল, চাদর ও শীতের জামা বিতরণ করেন ।

বৃহস্পতিবার (০১ জানুয়ারী) ২০২৬ইং বিকালে স্থানীয় বিভিন্ন এলাকা পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এ বিতরণ সম্পন্ন করেন ।

উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম বলেন, শীত  মৌসুমে  সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শীত যতদিন থাকবে, ততদিন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার(ভূমি)মোঃ আবু জাফর মজুমদার বলেন, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয়ভাবে দরিদ্র ও শীতার্ত মানুষদের অগ্রাধিকার দেওয়া হয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।