ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাট সীমান্তে ৪ জন চোরাকারবারীসহ ৬টি মহিষ আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 4, 2026 - 3:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৪ জানুয়ারি সকাল ৮ টায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৬টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি, ৪টি মোবাইলসহ ৪ জন চোরাকারবারীরা হলেন মোঃ রাশেদুল ইসলাম(২৬), পিতা-মোঃ খায়রুল ইসলাম, মোঃ জহুরুল ইসলাম(৪০), পিতা-মোঃ মেহের আলী, গ্রাম-

জোতমাহমুদপুর, মোঃ হুমায়ুন কবির(৩৮), পিতা-মৃত গিয়াস উদ্দিন, মোঃ তরিকুল ইসলাম(৩৫), পিতা-মোঃ বেল্লাল হোসেন, গ্রাম-শাহপুর, সকলের থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। গবাদিপশুসহ আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য-২২ লাক ২৩ হাজার ৪০০ টাকা।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।