ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 16, 2026 - 2:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 88 বার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোনার বাংলা বাড়ি মালিক সমিতির উদ্যোগে আজ সকালে কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় সহস্ত্রাধিক অসহায় ও হতদরিদ্রদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

এই দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা বাড়ি মালিক সমিতির সভাপতি ফাতেমা আনোয়ার আখি। এ সময় বাড়ি মালিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।