ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মহেশখালীতে নৌবাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট, জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 18, 2026 - 5:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

হাফিজুর রহমান খান, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃমহেশখালী পৌরসভার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গোরকঘাটা–শাপলাপুর সড়কে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জনাব মো: আবু জাফর মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহেশখালী। অভিযানকালে সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

এসময় সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় ০৪ (চার)টি মামলায় মোট ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে সতর্ক করা হয় এবং অপ্রাপ্তবয়স্কদের দ্বারা অটোরিকশা চালানো বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত