ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিংয়ে ফায়ারিং প্রশিক্ষনে গুলিবিদ্ধ কনস্টেবল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 19, 2026 - 1:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 127 বার
স্টাফ রিপোর্টার: মির্জাপুরে  মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন মাসুম নামের এক পুলিশ কনস্টেবল।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বকুল মিয়ার ছেলে।
জানা যায়, ঘটনার পরপরই পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, অস্ত্রে ত্রুটি থাকার কারণে গুলি ভরার সময় ফায়ার হয়ে এই ঘটনা ঘটে। ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা বশতভাবে তার বুকে গুলি লাগে। পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এই ফায়ারিং প্রশিক্ষণ শেষ হলেই তারা আগামী ফেব্রুয়ারির ৩ তারিখে ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল।