মানবাধিকার কর্মী ও সাংবাদিক ফারুক খাঁনের পিতার ইন্তেকাল
স্টাফ রিপোর্টার: মানবাধিকার কর্মী ও সাংবাদিক ফারুক খাঁনের পিতা মো. ময়নুল ইসলাম (মাস্টার) আর নেই। আজ সকাল ১১টা ৩০ মিনিটে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালেই অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম মো. ময়নুল ইসলাম (মাস্টার) ছিলেন একজন সৎ, ধার্মিক ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব। শিক্ষাক্ষেত্রে তার অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন—আমিন।








