নেত্রকোনায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। আজ ৩১ জানুয়ারি সকাল ১০ টার দিকে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের চিরাম গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে।চিরাম ইউনিয়নের ফজলুল করিমের ছেলে জুবায়েল ও ঢাকা থেকে নিয়ে আসা বাবু নামের এই জন এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান হামলার সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ও তার পরিবার কেউই বাড়িতে ছিল না।সকাল দশটার দিকে জুবায়েল ও বাবু নামের দুইজন সাইদুর রহমানকে অশ্লীল ভাষায় গালাগাল করতে করতে চেয়ারম্যানের বাড়িতে আসে।এসময় তারা চেয়ারম্যানের তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাংচুর চালায়।হামলাকারীরা চলে যাওয়ার সময় ঘরের মধ্যে থাকা কানের দুল ৩ জোড়া , গলার হার হার একটা, হাতের স্বার্ণের চুরি সহ নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়।এসময় হামলাকারীরা ভাংচুর করে লুট করে চলে যাওয়ার সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করার হুমকি দিয়ে যায়।
চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান এই জুবায়েল ছেলেটা আমাকে অনেক বছর ধরে ডিস্টার্ব করে আসছে।কোন কিছু হতে না হতেই সে চাঁদা দাবি করে।আমার মাছের ঘেরে হামলা করে।আজ আমার বাড়িতে এসে হামলস করল।আমি এই ঘটনার সঠিক বিচার চাই।
বারহাট্টা থানার অফিসার ইন চার্জ শিবিরুল ইসলাম জানান চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমানের বাড়িতে হামলার একটা মৌখিক অভিযোগ পেয়েছি।হামলাকারীকে ধরার চেষ্টা অব্যাহত আছে।








