ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তেঁতুলিয়ায় যুবদল নেতা হামিদুল হাসান লাবুর নেতৃত্বে ধানের শীষের জনসংযোগ ও পথসভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 1, 2026 - 2:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 146 বার

পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের পক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয় নির্বাচনী প্রচারনায় নেমেছেন তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল হাসান লাবু।

নির্বাচনের প্রচারণা প্রতিদিনের ন্যায় আজ রোববার (১ ফেব্রুয়ারী) সকাল থেকে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমিরের ধানের শীষের পক্ষে জনসংযোগ,উঠান বৈঠক ও পথসভায় করেন৷

এসময় তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল হাসান লাবু

গ্রামে গ্রামে নির্বাচনী প্রচারণাকালে নওশাদ জমিরে পক্ষে ধানের শীষের ভোট চাওয়ার পাশাপাশি ভজনপর ইউনিয়নের স্থানীয় মানুষের সমস্যার কথা শোনেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

 

এবিষয়ে হামিদুল হাসান লাবু বলেন,পঞ্চগড় ১ আসন বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। এ আসনটিতে ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের যোগ্য সন্তান ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বিএনপির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নওশাদ জমিরের বিজয়ের লক্ষ্যে রাত-দিন প্রচার-প্রচারণায় অংশ নিয়ে মানুষের কাছে পোছানোর চেষ্টাট করছি। আমরা আশাবাদী আগামী ১২ ফ্রেব্রুয়ারী আামাদের নেতা নওশাদ জমির বিপুল ভোটে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ।

নওশাদ জমিরের গনসংযোগ, উঠান বৈঠক ও
সভায় বিএনপি যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদলসহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেন ।