আমি নির্বাচিত হলে কেরানীগঞ্জকে চাঁদাবা, সন্ত্রাস, দুর্নীতি, ভূমি দখলমুক্ত গড়ে তোলা হবে –আমান উল্লাহ আমান
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে ঢাকা -২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আমি নির্বাচিত হলে কেরানীগঞ্জকে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত ভূমি দখলমুক্ত দুর্নীতিবাজ মুক্ত হিসেবে গড়ে তোলা হবে এবং কেরানীগঞ্জকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে। তিনি আজ সকালে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগ ও নির্বাচনী প্রচারণা করা কালে এসব কথা বলেন।
তিনি জয়নগর ঝাউলাপাড়া এলাকা থেকে তার নির্বাচনী গণ সংযোগ ও প্রচারণা শুরু করে কলমারচর, বরইকান্দি বটতলী বাজার ও সিরাজনগর এলাকার প্রতিটি অলিগলি পাড়া মহল্লায় বাড়ি বাড়ি তিনি গনসংযোগ করেছেন এবং ভোটারদের হাতে লিফলেট বিতরণ করে তাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।








