রাঙ্গুনিয়ার ইসলামপুরের মসজিদে সৌদিয়া প্রবাসী কামাল তামিম ও ইকবাল হোসেনের অনুদান
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাদেক নগর এলাকায় হযরত নিয়ামত আলী শাহ (রহ:) জামে মসজিদে লক্ষাধিক টাকার আর্থিক অনুদান দিয়েছেন সৌদিয়া প্রবাসী কামাল তামিম। সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে তার পক্ষে সৌদিয়া প্রবাসী হাজী মোহাম্মদ ইকবাল হোসেন অনুদানের অর্থ মসজিদ কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন। মসজিদের পক্ষে অনুদান গ্রহণ করেন উপদেষ্টা হাজী নুরুল ইসলাম, সভাপতি কামরুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম অদুদ, অর্থ সম্পাদক আবু সাঈদ রুবেল, স্থানীয় আব্দুল জ জলিল, খোরশেদ আনোয়ার, মো. ইকবাল প্রমুখ।
মসজিদ কমিটির নেতৃবৃন্দ জানান, প্রায় অর্ধশত পরিবার নিয়ে গঠিত এই সমাজে মসজিদের উন্নয়নে ইতিপূর্বে সৌদিয়া প্রবাসী ইকবাল হোসেন চার লক্ষাধিক টাকার আর্থিক অনুদান প্রদান করেন। এরবাইরে কামাল তামিম ইতিপূর্বে ৩৫ হাজার টাকা এবং বর্তমানে এক লাখ টাকার অনুদান হস্তান্তর করা হয়। এছাড়া আমেরিকা প্রবাসী কামালও এই মসজিদের উন্নয়নে নিয়মিত সহায়তা করে আসছেন। এই অনুদান দিয়ে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ, জানালা স্থাপন, ওজুখানা ও খতিবের কক্ষ নির্মাণ, মাঠ ভরাট, মসজিদ গেইট নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন করা হয়। এভাবে বাকী কাজও সম্পন্ন করতে সৌদিয়া প্রবাসী ইকবাল হোসেন আরও সহায়তার আশ্বাস দেন।








