লালনগর ইউনিয়নে ধানের শীষের পক্ষে মহিলা উঠান বৈঠক
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলার ১৫নং লালনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরীর পক্ষে আলাদা তিনটি মহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুখন উদ্দীনের উদ্যোগে আয়োজিত এ বৈঠকগুলোতে বিপুল সংখ্যক নারী ভোটার অংশগ্রহণ করেন।
এদিন প্রথমে চাঁদ নগর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পরে কুরমাইকুল ও কালাগাজীর বাড়িতে পৃথক দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুখন উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুখ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ, যুবদল নেতা কুদ্দুস ও তাহের, বিএনপি নেতা আজিজুল করিম, ইসকান্দর, খোরশেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।








