ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে নির্বাচন সুরক্ষাতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 9, 2026 - 1:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 241 বার
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে নির্বাচন সুরক্ষাতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। যৌথ বাহিনীর টহল, যানবাহন পর্যবেক্ষণ, জনসচেতনতা মূলক কার্যক্রম ও নিরাপত্তার বার্তা সকলের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে যৌথ বাহিনীর মহড়া শুরু হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য এই মহড়ার ব্যবস্থা গ্রহন করা হয়।
সোমবার (০৯ ফেব্রয়ারি) দুপুরে মির্জাপুরে উপজেলা চত্বর থেকে মহড়া শুরু করে পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে জামুর্কী ইউনিয়নের পাকুল্লা থেকে গোড়াই শিল্প এলাকা পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল-৭ আসনের দায়িত্বে থাকা মেজর মাসুদ বলেন, আমরা বিজিবি, পুলিশ, র‌্যাব ও সিভিল প্রশাসনের সহযোগিতায় ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রদান করতে পারেন এবং নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষে আমাদের টহল কার্যক্রম অব্যহত থাকবে।
মির্জাপুরের ভোটারদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, আপনারা নিশ্চিন্ত মনে ভোটকেন্দ্রে আসুন, নিরাপত্তায় আমরা সজাগ রয়েছি। ভোটারদের কারো মনে যেন ভয়-ভীতি সৃষ্টি না হয়। তাদের বোঝাতে চাই যে, আমরা সব বাহিনী প্রস্তুত আছি স্বচ্ছ ভোট গ্রহণের জন্য। তাই সবাইকে নিয়ে পেট্রোলিং করেছি।
এ সময় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, বিজিবির নায়েক সুবেদার ওহাব আলী, র‌্যাব সিপিসি-১৪’র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেনসহ অংশগ্রহণকারী বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।