ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাবিতে শহীদ আলী রায়হান গেট মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 9, 2026 - 3:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

জিয়াউল কবীর(স্টাফ রিপোর্টার):রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ আলী রায়হান গেট জামে মসজিদ নির্মাণ শুরু হয়েছে।

রাজশাহীর বিনোদপুর হতে রাবিতে প্রবেশের গেটে আজ সোমবার দুপুরে এই মসজিদের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ।

প্রায় ৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে চারতলাবিশিষ্ট এই দৃষ্টি নন্দন মসজিদের প্রায় ২ হাজার মুসুল্লির একসাথে নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছে । এছাড়া পৃথক প্রবেশপথসহ প্রায় ২৫০ জন মহিলারও নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।