ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা! 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 24, 2026 - 2:49 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য মো: আবু সাঈদ চাঁদ-এর সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মো: আবু সাঈদ চাঁদ।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় এমডিপি (সংসদ সদস্য) উপজেলার চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে বাঘাকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সহ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।