ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমন এর মাতা জোৎস্ন্যা বেগমের ইন্তেকাল।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 25, 2026 - 1:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

মুন্সীগঞ্জ প্রতিবেদক: মুন্সীগন্জ জেলার শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো : আবুল বাশার মাষ্টারের স্ত্রী , ইতালি প্রবাসী সাংবাদিক , ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি , ওয়াল্ড জার্নালিস্ট ক্লাবের যুগ্ম সম্পাদক সম্পাদক , যমুনা টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার ইতালি প্রতিনিধি , ভয়েজ বাংলা র ইউরোপ ব্যাুরো প্রধান এসকে এমডি জাকির হোসেন সুমন এর মাতা অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোৎস্ন্যা বেগম (৬৮) ইন্তেকাল করেছেন । ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) মরহুমা দীর্ঘ দের মাস ক্যান্সারে আক্রান্ত হয়ে পপুলার হাসপাতাল ও পিজি হাসপাতালে চিকিৎসা শেষে গত রবিবার নিজ বাড়ি মুন্সীগন্জ জেলার শ্রীনগর উপজেলা পাটাভোগ ইউনিয়নের পশ্চিম বেজগাঁও গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ মঙ্গলবার আনুমানিক সকল সারে ৮ টার দিকে তিনি ইন্তেকাল করেন । আজ বাদ আসর শ্রীনগর বটতলা এম রহমান মার্কেট চত্বরে নামাজে জানাজা শেষে মাশুরগাঁও কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুমা স্বামী , ১ পুত্র , ২ কন্যা সহ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।