ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ছাত্র জনতার রক্তের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে –আমান উল্লাহ আমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, February 28, 2026 - 1:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ঢাকা -২ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন ২৪ এর গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময় বর্তমান সরকার ক্ষমতায় এসেছেপ্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ নতুন করে জাগ্রত হবে। তিনি আজ কেরানীগঞ্জের আটি ভাওয়াল স্কুল এন্ড কলেজ মাঠে মডেল উপজেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন দীর্ঘ ১৭ বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তার নেতৃত্বেই দেশের জনগণ আজ ভোটাধিকার ফেরত পেয়েছে। ভোটাধিকারের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তত্ত্বাবধায়ক অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামীতেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ।

জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই সরকার পেয়েছি। গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নাই। নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক সরকার গঠিত হয়। তাই জনগণকে এই সরকারকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি । আমি কেরানীগঞ্জে ঢাকা -২ আসনকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। এই ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।