ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি  নারায়নগঞ্জের রুপগঞ্জ থেকে গ্রেপ্তার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, March 11, 2026 - 1:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ৮ ই মার্চ নারায়নগঞ্জ জেলার রূপপুর উপজেলায় অভিযান চালিয়ে নয়টি নালিশী মামলায় (সি আর) সাজা প্রাপ্ত আসামিকে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।
আটককৃত আসামি মোজাফফর রহমান সরকার। ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু গ্রামের মৃত আব্দুল মান্নান সরকারের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, মোজাফফর রহমান সরকারের বিরুদ্ধে মোট নয়টি নালিশী মামলায় বিজ্ঞ আদালত সাজা প্রদান করেন। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ৮ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক এইএম নাজমুল হুদার নেতৃত্বে এএসআই রায়হানুল হক, এএসআই রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে একটি চৌকস দল নারায়ণগঞ্জ জেলার রুপপুর উপজেলায় অভিযান চালিয়ে মোজাফফর রহমান সরকারকে বিকেল সাড়ে ৩ টায় আটক করতে সক্ষম হন।
ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম নাজমুল হুদা জানান, নওগাঁ পুলিশ সুপার তরীকুল ইসলামের নির্দেশে পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের তত্ত্বাবধানে প্রযুক্তির মাধ্যমে মোজাফফর রহমান কে সেখান থেকে আটক করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার জানান যেকোনো অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি  জানিয়েছেন।