ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ৯:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঈদ উপলক্ষ্যে গাজী রশিদিয়া পাড়া প্রবাসী পরিষদের নগদ অর্থ বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 15, 2026 - 1:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

রাঙ্গুনিয়া:প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও গরীব ও অসহায় এলাকাবাসীকে ঈদ উপহার স্বরূপ নগদ টাকা বিতরণ করেছে রাঙ্গুনিয়া উপজেলার রশিদিয়া পাড়ার প্রবাসীরা। গাজী রশিদিয়া পাড়া প্রবাসী পরিষদের ব্যানারে এ মানবিক সংগঠনটি করোনাকালীন সময় থেকে শুরু করে আজ অবধি এলাকাবাসীর সকল বিপদে-আপদে, প্রাকৃতিক দূর্যোগে সহায়তা নিয়ে পাশে ছিল প্রতিনিয়ত। প্রতিবছর রমজানের প্রবাসীদের এ সংগঠন অত্র এলাকার মানুষের ঘরে ঘরে উপহারের নগদ টাকা পৌঁছে দেয়।

গত ১৩- ই মার্চ এ উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সংগঠনের দেশীয় প্রতিনিধি খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে দি দাওয়াত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ এরশাদ হায়দারের সঞ্চালনায় ও ইরান শাহ’র উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন যথাক্রমে মুহাম্মদ শাহ আলম, মাহাফুজুর রহমান, আকবর হেসেন, গিয়াস উদ্দীন, ইকবাল হোসেন, জাপর আলম এবং সংগঠনের যুগ্ম-সচিব কবি ও লেখক মুহাম্মদ আনোয়ার শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী মুহাম্মদ টিপু সুলতান, মুহাম্মদ আলী বাদশাহ ও আহমদ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে রশিদিয়া পাড়া এলাকার ৮০ টি দরিদ্র পরিবারকে পাঁচ হাজার টাকা করে সর্বমোট চার লক্ষ টাকার নগদ সহায়তা প্রদান করা হয় যেন এই অভাবী পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারে।