তানোরে তৃপ্তি হোটেলে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন
সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহীর তানোর উপজেলার থানার মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার(২৪মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করে তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপরদিকে রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা খান। অভিযানের সময় দেখা যায়, উভয় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হোটেল মালিকদের সতর্ক করে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার নির্দেশ দেন। পাশাপাশি নিয়ম লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।








