মির্জাপুরে আগুনে পুড়ে বসতভিটা পুড়ে ছাই, হতদরিদ্র পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কান্ঠালিয়া গ্রামের চিত্তরঞ্জন শীল ও লক্ষণ শীলের বসতভিটা আকষ্মিক আগুনে পুড়ে ছাই হয়েছে।
বুধবার সকাল সারে ১১টার দিকে বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানাগেছে।
ঘটনার সময় আশপাশের লোকজন এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। তাৎক্ষণিক খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে চিত্ত রঞ্জন শীল ও লক্ষণ শীলের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এই দুর্ঘটনায় হতদরিদ্র ২ পরিবারের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা।
এ দিকে খবর পেয়ে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ঘটনাস্থলে পৌছান এবং করুন পরিস্থিতি দেখে ক্ষতিগ্রস্থ পরিবারকে সান্ত্বনা দেন । তিনি স্থানীয় নব নির্বাচিত (এমপি) আবুল কালাম আজাদ সিদ্দিকীকে বিষয়টি জানান। তারই নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর রহমান তাৎক্ষণিক ৫ বান্ডেল ঢেউটিন বরাদ্দ দেন এবং বিকালে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়ার উপস্থিতিতে চিত্ত রঞ্জন শীলকে ৩ বান্ডেল ও লক্ষণ শীলকে ২ বান্ডেল ঢেউটিন দেওয়া হয়।
মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের খবর সঙ্গে সঙ্গে মাননীয় এমপি মহোদয়কে অবগত করি। পরে এমপি সাহেবের নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাদের দুই পরিবারকে ৫ বান্ডেল ঢেউটিন বরাদ্দ দেন।
অপর দিকে আরেক মানবিক ডাঃ ও মেয়র পদপ্রার্থী আল আমিন উজ্জ্বল ঘটনা পরিদর্শন করে হত দরিদ্র ২ পরিবারকে নগদ ৫ হাজার করে ১০ হাজার টাকা অর্থ প্রদান করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দারা এই প্রতিবেদককে বলেন, আপনার মাধ্যমে এই পরিবারের পাশে দারানোর জন্য মির্জাপুরের আর বিত্তশালীদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।








