ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রংপুরে জাল নোট চক্রে র‌্যাবের বড় অভিযান: কারখানা ও সরঞ্জামসহ গ্রেফতার ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 1, 2026 - 3:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ রংপুরের গংগাচড়া উপজেলায় জাল নোট তৈরির একটি গোপন চক্রের সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

যৌথ অভিযানে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়া (৩৪) উপজেলার দক্ষিণ চেংমারী এলাকার বাসিন্দা।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও তা বাজারে ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন।

র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) ও র‌্যাব-১৩ (রংপুর)-এর যৌথ আভিযানিক দল ৩১ মার্চ বিকেলে তার বাড়িতে অভিযান চালায়।

এ সময় তার হেফাজত থেকে উল্লেখযোগ্য পরিমাণ জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানটি ছিল গোয়েন্দা তথ্যনির্ভর এবং পূর্বপরিকল্পিত, যা চক্রের কার্যক্রমে বড় ধরনের আঘাত হেনেছে।

এর আগে ২৯ মার্চ পৃথক অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রুবেল মিয়ার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি জাল নোট তৈরি করে তা আসল টাকার সঙ্গে মিশিয়ে দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করতেন।

আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, এটি একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রম।bগ্রেফতারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে পূর্বেও বিশেষ ক্ষমতা আইন, প্রতারণা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, জাল নোট চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।তদন্ত শেষে চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।