ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৩:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখিপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ১স্কুলছাত্র নিহত,আহত২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 4, 2026 - 4:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সখিপুর-গোড়াই সড়কের তক্তারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল উপজেলার হাতীবান্ধা উত্তর পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। সে রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে তিন শিক্ষার্থী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে হাতীবান্ধা কাশেম বাজার এলাকার রুবেলের ছেলে মাহী ও একই এলাকার ইউপি সদস্য ইয়ানুর। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এবিষয়ে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। গুরুতর আহত আরও দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করার চেষ্টা চলছে।