মান্দায় ছাত্রদলের কমিটি ঘিরে নেতৃত্বের লড়াই, সাধারণ সম্পাদক পদে আলোচনায় রিসালাত ই সাজিদ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-পর্যালোচনা। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে তৃণমূল পর্যায়ে চলছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে রয়েছেন রিসালাত ই সাজিদ।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন রিসালাত ই সাজিদ। মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে তিনি সাধারণ সম্পাদক পদের একজন শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।
রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়ে তিনি মান্দা উপজেলা ছাত্রদলের নেতা। এছাড়া তিনি জিয়া সাইবার ফোর্সের সাবেক যুগ্ম আহ্বায়ক, তারেক জিয়া প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মান্দা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের একটি অংশের দাবি, নতুন কমিটিতে যদি ত্যাগী, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্বকে মূল্যায়ন করা হয়, তাহলে সাধারণ সম্পাদক পদে রিসালাত ই সাজিদের অবস্থান অনেকটাই শক্ত থাকবে।
এদিকে, নতুন কমিটি নিয়ে উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা ও আগ্রহ দিন দিন বাড়ছে। তবে শেষ পর্যন্ত কেন্দ্র ও জেলা নেতৃবৃন্দ কাদের ওপর আস্থা রাখছেন, সেটিই এখন দেখার বিষয়।#








