মধুর জালে ফেলে অপহরণ, আটক পাঁচ অপহরণকারী
সিনিয়র স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল মির্জাপুরে উপজেলার পাঁচগাও হোসেন মার্কেট এলাকা থেকে ৫ জন অপহরণনকারীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
অপহরনকারীর মধ্যে ১ নারী ৪ পুরুষ। তারা হলেন, ১.রাব্বি (২৬) পিতাঃ বাবুল, বদলগাছি, নঁওগা জেলা।
২. সোহাগ (৩৬), পিতাঃ মিনহাজউদ্দিন, ৩.রেজাউল, পিতাঃ ফজলু শেখ, ৪. রফিকুল ইসলাম (৩৬) পিতা: মোসলেম উদ্দিন সবাই ঈশ্বরদী পাবনা জেলার।
৫. সানজিদা রহমান রুপা (৩৫), পিতাঃ রহিম মৃধা, আশুলিয়া
অপহরনকারীদের তথ্যমতে, রাজশাহী বাগা উপজেলার শাহাবুদ্দিনের ছেলে জাকির হোসেন (৪২)-কে মধুর জালে ফেলে অপহরণ করে সাদা প্রাইভেটকারে উঠিয়ে সখিপুরের দিকে গন্তব্য ছিলো বলে জানান তারা।
অপহরণ জাকির হোসেন বলেন, ৪ বছর আগে সানজিদা রহমান রুপার সাথে প্রেমের সম্পর্ক ছিল তার। ৪ দিন আগে মেয়েটা জাকিরকে কল দিয়ে পুনরায় কথা বলা শুরু করে। গতকাল দেখা করার জন্য গাজীপুরের চেরাগআলী নামক স্থানে আসার জন্য বলে।
ঐ স্থানে আসার পর জাকিরকে ৫ জন মিলে আটকে রেখে মার ধোর করে টাকা ও মাবাইল ছিনিয়ে নেয়। জাকির পেশায় একজন গাড়িচালক।
অপহরণকারীরা একটি সাদা গাড়িতে উঠিয়ে মিরপুরে জাকির হোসেনের ভাড়া বাসায় নামিয়ে দেয়ার কথা বলে মির্জাপুর উপজেলার পাঁচগাও হোসেন মার্কেটের এদিকে নিয়ে এসে হোটেলে খাবারের জন্য নামে। এ সুযোগে জাকির দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করে এবং একটি গ্যারেজে ঢুকে পড়ে। অপহরণের বিষয়টি অবগত করলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায় এবং মামলা প্রক্রিয়াধীন।








