ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় পুকুরের কচুরিপানার নিচে ৫৭০ লিটার বাংলা মদ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 18, 2026 - 6:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ  রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় একটি পুকুর থেকে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) অভিযান চালিয়ে বিলের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা ১৯ কার্টুন বাংলা মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি কার্টুনে আনুমানিক ৩০ লিটার করে মোট ৫৭০ লিটার মদ ছিল বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, এলাকায় অবৈধ মদের লাইনের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে একটি গ্রুপ এসব মদ জব্দ করে রাখে। পরে মদের মালিক পক্ষই পুলিশকে খবর দিয়ে অভিযান পরিচালনা করায়, যাতে অন্য কেউ তা নিতে না পারে। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

 

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলের কচুরিপানার নিচ থেকে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”