ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৬:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 19, 2026 - 11:07 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

ঢাকা : সম্প্রতি জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এবং বিভিন্ন অনলাইন গণমাধ্যমে‘অপারেটরের কাছে জিম্মি কৃষক সেচের অভাবে ধানের জমি ফেটে চৌচির’শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন

গভীর নলকুপ অপারেটর রনি বাবু

ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু হেনা।গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তারা বলেন, প্রকাশিত সংবাদে বলা হয়েছে, কামারগাঁ ইউনিয়নের চকসাজুড়িয়া মৌজার জেল নং-২৩৯, দাগ নং-৬১ এলাকায় অপারেটর রনি বাবুর অধীন সেচ ব্যবস্থায় চরম সংকট দেখা দিয়েছে। চকসাজুড়িয়া কাজিপাড়া এলাকার কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। একসময় সবুজে ভরা ধানক্ষেত এখন পানির অভাবে বিবর্ণ হয়ে পড়েছে। অপারেটরের খামখেয়ালিপনা ও সময়মতো সেচ না দেওয়ার কারণে শেষ মুহূর্তে বোরো ধানের জমি ফেটে চৌচির।প্রকাশিত সংবাদটি সঠিক নয়,

মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত।প্রকৃত ঘটনা হচ্ছে ওই গভীর নলকুপের অপারেটরের জন্য আবেদন করেছিলেন একই গ্রামের জয়নাল আবেদিন কিন্তু সে অপারেটর নিয়োগ পাননি।এর পর থেকেই তার পুত্র কামরুল হাসান মিথ্যা অভিযোগ দেয়া সহ বিভিন্নভাবে তাদের হয়রানি করছে।তার জমিতে এখানো পানি আছে এবং সে এখানো সেচের পানির কোনো টাকা দেননি। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।