ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৬:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশি মুসলিম ব্লগার থেকে উগ্রবাদী হিন্দুতে পরিণত হওয়া সানিউর ভারতে গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 20, 2026 - 2:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

বিশেষ প্রতিনিধিঃ ভারতীয় একাধিক মিডিয়ার তথ্য অনুযায়ী, সানিউর রহমান ওরফে ‘সত্যসাধু’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। ভুয়া নথিপত্র ব্যবহার করে এক দশকেরও বেশি সময় ধরে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তার হওয়া সানিউর রহমান ওরফে সত্যসাধুর বাড়ি বাংলাদেশের ফরিদপুরে। পুলিশ জানায়, তিনি ২০১৬ সাল থেকে ভারতে বসবাস করছিলেন।

 

তিনি উত্তর প্রদেশের গাজিয়াবাদে “সত্যানিষ্ঠ আর্য” নামে ভুয়া পরিচয়ে থাকতেন। এছাড়া তিনি পশ্চিমবঙ্গ ও দিল্লিতেও বসবাস করেছেন এবং গ্রেপ্তারের একদিন আগে পৌড়িতে আসেন।

 

শুক্রবার ‘অপারেশন প্রহার’-এর অংশ হিসেবে যাচাই-বাছাই অভিযানের সময় পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তায় অসঙ্গতি দেখা গেলে সন্দেহ আরও বাড়ে। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের প্রকৃত পরিচয় স্বীকার করেন।

 

পুলিশ জানায়, তিনি বৈধ ভিসা ছাড়াই ভারতে বসবাস করছিলেন এবং ভুয়া পরিচয়ে একটি আধার কার্ডও সংগ্রহ করেছিলেন। তার কাছ থেকে একটি মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট (যার মেয়াদ ২০১৮ সালে শেষ), একটি ভারতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন এবং একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।

 

এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং ইমিগ্রেশন ও ফরেনার্স আইনের অধীনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

প্রসঙ্গত, ২০১৩ সালের সানিউর রহমান শাহবাগ আন্দোলনে সক্রিয় একজন ব্লগার ছিলেন। পরে তিনি ভারতে পাড়ি দিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং উগ্র হিন্দুত্ববাদীতে পরিণত হন।