ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে এসএসসি পরীক্ষায় ৪১১৮ জনের মধ্যে ৪৫ জন অনুপস্থিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 21, 2026 - 5:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে চলতি বছরের এসএসসি/দাখিল ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় ৪১১৮ জনের মধ্যে ৩৯৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন এছাড়া ৪৫ জন অনুপস্থিত ছিলেন। যাদের মধ্যে অধিকাংশই ছিল ছাত্রী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষায় ৩৯৭৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১৯০৭ জন ছাত্র ও ২০৬৬ জন ছাত্রী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু-সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আশা করছি পরবর্তী সকল পরীক্ষাও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব বলেন, সকাল থেকেই বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি সবগুলো পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি জানান।