কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ র্যাবের হাতে গ্রেফতার এক
কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। জব্দকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
র্যাব-১০ এর সহকারী পরিচালক মিডিয়া ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার একপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় অভিযান চালিয়ে পিকআপ কাভার ভ্যানে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এসময় এই মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ মোঃ সোহান হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নিকট থেকে ১২৯৫০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বাড়ি রাজধানীর বংশাল থানার কসাইটুলি গ্রামে। তার বাবার নাম মৃত মোঃ আবুল হোসেন।আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।








