ভূরুঙ্গামারীতে ভূমি সেবা মেলা উদ্বোধন, মিলবে দ্রুত ভূমি সেবা
মো: আব্দুর রাজ্জাক (কাজল) কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে ভূরুঙ্গামারীতে শুরু হলো তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে (১৯ মে) মঙ্গলবার উপজেলা ভূমি অফিসে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা উদ্ভোদন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।তিন দিনব্যাপী এই মেলায় নামজারি, খাজনা আদায়, খতিয়ান সংশোধনসহ ভূমি অফিসের বিভিন্ন সেবা এক ছাদের নিচে দেওয়া হচ্ছে।মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ নিতে পারছেন এবং অন্য সময়ে সেবা নিতে আসলে যেরকম হয়রানি হয় বা বিভিন্ন সেক্টরে যেতে হয় এই মেলার মাধ্যমে সেটি হবে না,এক যায়গায় বসে থেকে সব সেবা নিতে পারবে।
উদ্ভোদনে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।সাংবাদিক বৃন্দ,গণ্যমান্য ও বিভিন্ন রাজনৈতিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।








