ঢাকা | মে ২০, ২০২৬ - ১০:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার বারহাট্টায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার উদ্বোধন 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 19, 2026 - 5:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

মামুন কৌশিক নেত্রকোনা প্রতিনিধিঃ  “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা,সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায়  তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ মে সকালে মঙ্গলবার বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভূমি সেবা মেলা উপলক্ষে  বর্ণাট্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশ নেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএসএম গোলাম হোসাইন, বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ প্রমুখ।

র‍্যালি পরপরই  সারা দেশের সকল  বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেলের মত নেত্রকোনা সদর ভূমি কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে মেলার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ভূমি সেবা মেলার উদ্বোধনের পর আলোচনা সভায় বারহাট্টা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম বলেন, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ আয়োজন। মেলায় নাগরিকদের জন্য অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে। এছাড়া ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও থাকবে।এছাড়াও তিনি বলেন যদি কোন গ্রাহক যদি কোন রকম হয়রানির স্বীকার হন তাহলে সরাসরি আমার কাছে আসবেন।আমার অফিসের দরজা সবার জন্য সব সময় খোলা আছে।