ঢাকা | মে ২১, ২০২৬ - ৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 20, 2026 - 3:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান:রাজশাহী তানোরে এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বুধবার (২০মে),তানোর উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে, বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণা করার লক্ষ্যে তানোরে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা,সংশ্লিষ্ঠ সকল ইউনিয়নের পরিষদের

চেয়ারম্যান, তানোর পৌরসভা কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ, যুব ফোরাম,বেসরকারি সংস্থার কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধিগন,সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ডিকাস মূর্মূ এর সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সায়মা আঞ্জুমান, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুননবী বাবু চৌধুরী কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু,সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁ, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু,চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মেজর,তানোর পৌরসভা সহকারী কর আদায় কারী মনিরুল ইসলাম,

মুন্ডমালা পৌর স্বাস্থ্য সহকারী মাসুদ রানা, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু,তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ,সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রাইহান আলী,তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেস ক্লাবের সভাপতি আঃ সবুর,তানোর উপজেলা প্রেস ক্লাবের

সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন,সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন,মনিরুজ্জামান মনি,সৈয়দ মাহমুদ শাওন, আশরাফুল ইসলাম রন্জু।সভাপতি তার বক্তব্যে বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ত্রাণ, উন্নয়ন এবং অ্যাডভোকেসি সংস্থা।শিশু ও তার পরিবার এবং সমাজ থেকে দারিদ্র এবং অন্যায্যতা দূর করে শিশুদের জীনে পরিপূর্ণতা

আনায়নের লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বব্যাপী দরিদ্রতম ও সবচেয়ে দুর্দশাগ্রস্থ শিশু এবং সমাজের জন্য সেবা প্রদানে নিবেদিত একটি সংগঠন। তারই আলোকে ইতোমধ্যে তানোর উপজেলার ০৭ ইউনিয়ন ও ০২টি পৌরসভায় বিভিন্ন পর্যায়ের জনগণকে বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণা করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের যথেষ্ট ভূমিকা রয়েছে।আমরা বলছি না যে একদিনে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত তানোর উপজেলা হবে। আমরা সবাই মিলে এই ব্যাপারে সকলে সচেতন হলে একদিন তানোর বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত উপজেলা হবে।অনুষ্ঠান টি যোথভাবে সঞ্চালকের দায়িত্ব পালন করেন.

ওয়াল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির যুব সদস্য সারোয়ার হোসেন ও মুক্তা খাতুন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণা করতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই ব্যাপারে সকলের যথেষ্ট ভূমিকা রয়েছে আসুন, সবাই মিলে আগামীতে তানোর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করতে পারি।অনুষ্ঠানের শুরুতেই প্রজেক্টরের এর মাধ্যমে বিভিন্ন প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।