রাঙ্গুনিয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মোরশেদ আলম
রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ বাছাইয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্য মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোরশেদ আলম।
প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিপি রাণী গোপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষা কার্যক্রমে দক্ষতা, শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিকতা এবং সহশিক্ষা কার্যক্রমে অবদান ও অন্যান্য কার্যাদির স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মোরশেদ আলম একজন বাচিক শিল্পী ও স্কাউটার হিসেবেও পরিচিত। তিনি মরিয়ম নগর ইউনিয়নের বাসিন্দা।
বর্তমানে তিনি উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক ও “চলমান রাঙ্গুনিয়া পত্রিকার পাঠক ফোরাম”এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক,মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।
তাঁর এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।








